দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় একটি আবাসিক বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবক ও দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী ওই বাসায় গিয়ে তিনজনকে আটক করেন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসাটিকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হলে তারা সোমবার বিকেলে উদ্যোগ নিয়ে তিনজনকে আটক করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই